× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কঠোরভাবে বাজার পরিস্থিতি মনিটরিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২০ মে ২০২৪, ০৭:৫৭ এএম । আপডেটঃ ২০ মে ২০২৪, ০৭:৫৮ এএম

ছবি: সংগৃহীত

নিত্যপণ্যের বাজারে অস্থিরতার বিষয়টি উঠে এসেছে মন্ত্রিপরিষদ সভায়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বাজার পরিস্থিতি মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন। কেউ যেন অন্যায্যভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন সরকারপ্রধান। সোমবার (২০ মে) দুপুরে নিজ কার্যালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। পরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।  

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাজার মনিটরিংয়ে জোরালোভাবে নজর দিতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে বলেছেন প্রধানমন্ত্রী। কিছু পণ্যে বাজারে জোগানের সমস্যা না থাকা সত্ত্বেও মূল্যবৃদ্ধির প্রবণতা দেখা গেছে। এজন্য প্রধানমন্ত্রী কঠোরভাবে বাজার মনিটরিং শুরু করার জন্য বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

এ সময় মন্ত্রিপরিষদ সচিবকে সাংবাদিকরা প্রশ্ন করেন, ডলারের দাম বাড়িয়ে বাজার মনিটরিং বাড়ানো কতটা যুক্তিসঙ্গত? জবাবে সচিব বলেন, ‘এই প্রশ্নটা বাণিজ্য প্রতিমন্ত্রীকে করুন। আমি আপনাদের কমিউনিকেট করছি প্রধানমন্ত্রীর নির্দেশটা। প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন, সে বিষয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীকে একটু কাজ করতে দেন। তারপর ওনাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করেন। তাহলে হয়তো কিছু জানতে পারবেন।’

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.