× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জীবনের শেষ পরীক্ষায় তৃতীয় হয়েছেন সেই অবন্তিকা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৯ মে ২০২৪, ০৮:২৫ এএম

ফাইরুজ সাদাফ অবন্তিকা

স্নাতক শেষ বর্ষের শেষ সেমিস্টারে মেধা তালিকায় অবিস্মরণীয় সাফল্য পেলেও দেখে যেতে পারলো না জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা। সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৬৫ পেয়ে স্নাতকে তৃতীয় স্থান অর্জন করেছেন সম্প্রতি শিক্ষক ও সহপাঠীকে দায়ী করে আত্মহত্যা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকা। রোববার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এলএলবি প্রোগ্রামের ৮ম সেমিস্টারের প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

প্রকাশিত ফলাফল অনুযায়ী , ৮ম সেমিস্টারে জিপিএ ৩.৭৩ পেয়েছেন অবন্তিকা। এর মধ্যে স্পেশাল পেনাল ল কোর্সে তিনি পেয়েছেন ৩.৭৫, ল অব ক্রিমিনাল প্রোসিডিউরে পেয়েছেন ৩.৫০, কনভিয়েন্সিং, ড্রাফটিং অ্যান্ড ট্রায়াল অ্যাডভোকেসি ট্রেনিংয়ে ৩.৫০, লিগ্যাল রিসার্চ অ্যান্ড রাইটিং কোর্সে ৩.৭৫, লিবারেশন মুভমেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কোর্সে ৪.০০ ও মৌখিক পরীক্ষায় জিপিএ ৪.০০ পেয়েছেন তিনি।

গত ১৫ মার্চ ফেসবুকে পোস্ট দিয়ে জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ফাইরুজ অবন্তিকা। এ ঘটনায় কুমিল্লার কোতোয়ালি থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন অবন্তিকার মা। 

৮ মে অভিযুক্ত শিক্ষক দ্বীন ইসলামের জামিন মঞ্জুর হলেও এখনও কারাগারে আছে আরেক অভিযুক্ত অবন্তিকার সহপাঠী আম্মান সিদ্দিকী।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.