× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কারওয়ান বাজারের লা ভিঞ্চি হোটেলে লাগা আগুন নিয়ন্ত্রণে

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৮ মে ২০২৪, ০০:৫৫ এএম । আপডেটঃ ১৮ মে ২০২৪, ০১:৩০ এএম

ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে লা ভিঞ্চি হোটেলের জেনারেটর রুমে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আজ (শনিবার) সকাল ১০টা ১৭ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৬ ইউনিটের চেষ্টায় পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।  

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.