× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লিফট দুর্ঘটনায় মৃত্যু

সব হাসপাতালের জন্য যে ৫ নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৩ মে ২০২৪, ০৮:১৯ এএম । আপডেটঃ ১৩ মে ২০২৪, ০৮:৫২ এএম

স্বাস্থ্য অধিদপ্তর

দেশের সব স্বাস্থ্যকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করাসহ ৫টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় রোববার একজনের মৃত্যুর পর এসব নির্দেশনা দেয় স্বাস্থ্য  অধিদপ্তর।

লিফট দুর্ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর উদ্বেগ প্রকাশ করেছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে হাসপাতালের জরুরি সেবা, লিফট ও সার্ভিস ম্যানেজমেন্টসহ হাসপাতালের সার্বিক ব্যাবস্থাপনা নিয়ে সারাদেশে সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণে জরুরিভাবে ভিডিও কনফারেন্সের আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর। সেখানেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়। 

নির্দেশনাগুলো হলো-

১. সব প্রতিষ্ঠানের সকল ইলেকট্রো মেকানিকাল যন্ত্রপাতি পরীক্ষা করা।

২. সকল লিফট অপারেটরের হাজিরা প্রতিদিন যাচাই এবং তাদের যোগ্যতা পুনরায় পরীক্ষা করা।

৩. লিফটের সেফটি সিস্টেম পরীক্ষা।

৪. নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা। 

৫. পিডব্লিউডিকে চিঠি দিয়ে সব লিফট পরীক্ষা করানো।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.