× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পূর্বানুমোদন ছাড়া কোনো বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা সম্পত্তি অর্জন করতে পারবে না, সংসদে বিল

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০৯ মে ২০২৪, ১১:১৪ এএম । আপডেটঃ ০৯ মে ২০২৪, ১৩:২৬ পিএম

ছবি: সংগৃহীত

দেশে সরকারের পূর্বানুমোদন ছাড়া কোনো বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা ক্রয়, দান, বিনিময় বা অন্য কোনোভাবে বাংলাদেশের অভ্যন্তরে কোনো স্থাবর সম্পত্তি অর্জন করতে পারবে না।

এই বিধান রেখে বৃহস্পতিবার জাতীয় সংসদে বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা (স্থাবর সম্পত্তি অর্জন নিয়ন্ত্রণ) বিল তোলা হয়েছে। বিলটি পরীক্ষা করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। বিলটি উত্থাপন করেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

বিলে বলা হয়েছে- বিধান লঙ্ঘন করে কোনো বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা বাংলাদেশের অভ্যন্তরে কোনো স্থাবর সম্পত্তি অর্জন করলে তা সরকার বাজেয়াপ্ত করতে পারবে। মূলত ১৯৮৩ সালের ফরেন ভলান্টারি অর্গানাইজেশনস (একুজিইশন অব ইমমুভেবল প্রোপার্টি) রেগুলেশন অরডিনান্স রহিত করে নতুন এ আইন করা হচ্ছে। 

বিলে আরও বলা হয়েছে- বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা, এমন কোনো সংগঠন, সংস্থা বা কর্তৃপক্ষ যা বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে গঠিত বা প্রতিষ্ঠিত (নিয়মিত হোক বা না হোক) এবং যার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরে কোনো ব্যক্তি, সংগঠন বা কর্তৃপক্ষকে সেবা প্রদান করা অথবা স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করা। বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, বিলটি আইনে পরিণত হলে বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা বাংলাদেশের অভ্যন্তরে কোনো স্থাবর সম্পত্তি অর্জনের ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনার জন্য সহায়ক হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.