× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খ্রিষ্টীয় বর্ষবরণে শব্দদূষণের ৯৭১ অভিযোগ

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০১ জানুয়ারি ২০২৪, ০৫:১০ এএম । আপডেটঃ ০১ জানুয়ারি ২০২৪, ০৫:১০ এএম

খ্রিষ্টীয় বর্ষবরণে উচ্চস্বরে গান-বাজনা, আতশবাজি-পটকা ফোটানোসহ শব্দদূষণ সংক্রান্ত সারাদেশে ৯৭১ ফোন পেয়েছে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’। শুধু ঢাকা মহানগরেই ২৩৭টি অভিযোগের ফোন এসেছে। সোমবার (১ জানুয়ারি) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এই তথ্য জানান।

জাতীয় জরুরি সেবা থেকে জানানো হয়, রোববার রাত ১২টা পর্যন্ত এ সংক্রান্ত কল এসেছে ৫২৬টি, যার মধ্যে শুধু ঢাকা মহানগর এলাকা থেকে সেবাপ্রত্যাশী ছিলেন ১০৭ জন। এছাড়া রাত ১২টা থেকে আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত শব্দদূষণ সংক্রান্ত ৪৪৫টি কল এসেছে, যার মধ্যে শুধু ঢাকা মহানগর এলাকা থেকে সেবাপ্রত্যাশী ছিলেন ১৩০ জন।

এসব ঘটনায় সংশ্লিষ্ট থানার পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে উচ্চস্বরে লাউডস্পিকারে গান-বাজনা বন্ধ করে শব্দদূষণ সংক্রান্ত অভিযোগগুলো নিষ্পত্তি করে বলেও জানানো হয়।

এদিউকে গত রাতে রাজধানীর একটি বাসার ছাদে তিন কিশোর ফানুসে আগুন ধরাতে গিয়ে দগ্ধ হয়েছেন। দগ্ধ কিশোরদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.