× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উপজেলা নির্বাচন:

দ্বিতীয় ধাপে ২০৫৫ মনোনয়নপত্র জমা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২১ এপ্রিল ২০২৪, ১০:১৯ এএম । আপডেটঃ ২১ এপ্রিল ২০২৪, ১২:৪৪ পিএম

ফাইল ছবি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় তিন পদে দুই হাজার ৫৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ তথ্য জানান।

এই ধাপে চেয়ারম্যান পদে ৭৩০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭৬৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৬২ জন মনোনয়ন জমা দিয়েছেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই করা হবে ২৩ এপ্রিল।

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ২৪-২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭-২৯ এপ্রিলের মধ্যে।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ মে। প্রচার শেষে আগামী ২১ মে হবে ভোটগ্রহণ।

গত ২১ মার্চ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণা করা হয়।

প্রথম ধাপে আগামী ৮ মে ১৫০ উপজেলায় ভোট হবে। এ পর্বে মনোনয়নপত্র জমা দিয়েছেন এক হাজার ৮৯১ জন।

এবার ৮ মে, ২১ মে, ২৯ মে ও ৫ জুন - চার ধাপে উপজেলার ভোট হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.