× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সনদ বাণিজ্যের অভিযোগ: কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২০ এপ্রিল ২০২৪, ২৩:৫২ পিএম । আপডেটঃ ২০ এপ্রিল ২০২৪, ২৩:৫২ পিএম

ছবি: সংগৃহীত

কারিগরি শিক্ষা বোর্ডের সনদ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ উঠেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রীর বিরুদ্ধে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল শনিবার রাতে তাঁকে আটক করে। এ ঘটনায় সংশ্লিষ্টতা থাকার অভিযোগে আরও ৯ সাংবাদিককে নজরদারিতে রাখা হয়েছে।

ডিএমপির ডিবি লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান (অ্যাডিশনাল ডিআইজি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রথমে আমরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের সনদ জালিয়াতির বিষয়টি তথ্য প্রমাণ পাওয়ায় শনিবার রাতে তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত হয়। জালিয়াতির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

একই ঘটনায় আরও তিন থেকে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে যারা বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক প্রিন্সিপাল। 

একই ঘটনায় সিস্টেম অ্যানালিস্ট ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রীকে নানাভাবে অসাধু সহযোগিতার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ ও সনদ জালিয়াতির সঙ্গে ৮ থেকে ৯ জন সাংবাদিকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাদেরকে শনাক্ত ও নজরদারিতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.