রাজধানী ঢাকার কারওয়ান বাজারের কাছের রেললাইনে যমুনা এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
এর ফলে উল্টো দিক থেকে আসা ট্রেনও আটকে থাকে। সকাল ১০টার দিকে লাইনচ্যুত বগি রেখে ট্রেনটি চলে যায়।
এ ব্যাপারে রেলওয়ের মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম বলেন, যমুনা ট্রেনের কয়েকটি বগি কারওয়ান বাজারের কাছে লাইনচ্যুত হয়েছে। এতে রেল চলাচলে বিঘ্ন ঘটে কিছু সময়। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়।
ট্রেন আটকে থাকায় কারওয়ান বাজার রেল ক্রসিং ও মগবাজারে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর ফলে উল্টো দিক থেকে আসা আরেকটি মালবাহী ট্রেনও আটকে থাকে। সকাল ১০টার দিকে তিনটি বগি রেখে যমুনা এক্সপ্রেস চলা শুরু করে।