× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আগামী ১৫ এপ্রিল থেকে তীব্র তাপপ্রবাহের শঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১২ এপ্রিল ২০২৪, ০৩:৫৫ এএম । আপডেটঃ ১২ এপ্রিল ২০২৪, ০৩:৫৬ এএম

ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। এ সময়ে তাপমাত্রাও বাড়বে। আগামী ১৫-১৬ এপ্রিল তীব্র তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। বৃষ্টি হলেও তাপপ্রবাহ চলতে পারে বলে জানান তিনি। 

আগামী ১৪ এপ্রিল (রোববার) পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৈশাখের শুরুতেই তীব্র তাপপ্রবাহ চলবে দেশব্যাপী। পরে ১৬-১৯ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানান আবহাওয়াবিদ ওমর ফারুক।

চলতি এপ্রিল মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ শুরু হয়। এর মধ্যে চুয়াডাঙ্গা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যায়। তবে গত রোববার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পর তাপমাত্রা কমে যায়। এ মাসে দেশের গড় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.