× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রেকর্ড ভাঙ্গার ২ দিনের মাথায় আবারও বাড়ল স্বর্ণের দাম

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৮ এপ্রিল ২০২৪, ০৫:০১ এএম । আপডেটঃ ০৮ এপ্রিল ২০২৪, ০৬:০০ এএম

সোনা। সংগৃহীত

ঈদুল ফিতরের আগে আরেক দফা বাড়ানো হলো সোনার দাম। একদিনের ব্যবধানে ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা।

সোনার নতুন এ দাম বাংলাদেশের বাজারে  সর্বোচ্চ। 

সোমবার (৮ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ দাম সোমবার বিকেল থেকে কার্যকর করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে শ‌নিবার (৬ এপ্রিল) সোনার দাম বাড়ানো হয়। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা (প্রতি গ্রাম ১০,০৮০ টাকা)।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১২ হাজার ২০৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৬ হাজার ২২৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৮০ হাজার ১৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.