× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতীয় ঈদগাহ মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৬ এপ্রিল ২০২৪, ২১:৪০ পিএম

ছবি: সংগৃহীত

বেশ আনন্দ উৎসাহ নিয়ে প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদ ময়দান। জাতীয় ঈদগাহ মাঠ প্রস্তুত করতে ১২০ থেকে ১৩০ জন শ্রমিক নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন। রমজানের শুরুর দিন থেকে শুরু করে এখনও কাজ করে যাচ্ছেন শ্রমিকরা। মাঠের প্রস্তুতি প্রায় শেষের দিকে। দৃশ্যত কাজ প্রায় সমাপ্তের পথে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে। জাতীয় ঈদগাহ মাঠে গিয়ে দেখা যায়, ভেতরের সব কাজ প্রায় শেষের দিকে। গেট নির্মাণও প্রায় শেষের পথে।

ঈদগাহে আসা মানুষদের নিরাপত্তার জন্য কদম ফোয়ারার সামনে বসানো হবে পুলিশ ওয়াচ টাওয়ার। এছাড়াও প্রতিটি গেটে বসানো হবে পুলিশি নিরাপত্তা।

জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুতে দায়িত্বে থাকা পিয়ারু এন্ড সন্স ডেকোরেটরের ম্যানেজার মো. মোজাম্মেল বলেন, রমজান শুরুর একদিন আগে থেকেই ঈদগাহ মাঠ প্রস্তুতের কাজ শুরু করেছি। দিনে ১২০ থেকে ১৩০ জন শ্রমিক কাজ করছেন। এখানে প্রায় ২৫ থেকে ৩০ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করবেন। তাদের মধ্যে নারী মুসল্লির সংখ্যা হবে ৪ থেকে ৫ থেকে হাজার।

শ্রমিক এহসানুল হক বলেন, ‘আমি প্রায় সপ্তাহখানেক ধরে কাজ করছি। শেষ পর্যন্ত কাজ করব। আনন্দ নিয়েই আমরা কাজ করছি।

প্রতি বছর ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন জাতীয় ঈদগাহে। নারী-পুরুষ মিলিয়ে এবারও এখানে ঈদের নামাজ আদায় করবেন প্রায় ২৫ হাজার মানুষ। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় হবে ঈদের প্রথম জামাত।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, প্রায় ৩০ হাজার বর্গমিটারের জাতীয় ঈদগাহ ময়দানে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবার ঈদগাহের প্যান্ডেলের ক্ষেত্রফল ২৫ হাজার ৪০০ বর্গমিটার।

গত বছর এই ঈদগাহ ময়দানে প্রবেশের জন্য ভিআইপি গেট ছিল একটি। পাশাপাশি জনসাধারণের জন্য একটি এবং মহিলাদের প্রবেশের জন্য পৃথক একটি গেট রাখা হয়েছিল। গতবার ঈদ জামাতে জাতীয় ঈদগাহ ময়দানে ভিআইপি পুরুষ কাতার ছিল ৫টি এবং মহিলা কাতার ছিল একটি।

ঈদুল ফিতরের নামাজের পর ঈদুল আজহাতেও নামাজের জন্য ঈদগাহ মাঠটি সাজানো থাকে। এরপর আস্তে আস্তে এগুলো খুলে ফেলা হয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.