× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কেএনএফ পাশের দেশের সন্ত্রাসীদের অস্ত্র পেয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৬ এপ্রিল ২০২৪, ০৬:০৩ এএম । আপডেটঃ ০৬ এপ্রিল ২০২৪, ০৭:৫৩ এএম

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ

পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সংগঠন কেএনএফ পার্শ্ববর্তী একটি দেশের সন্ত্রাসীদের কাছ থেকে সহযোগিতা নিয়ে ব্যাংক লুট, ডাকাতিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুর পাড়ে ওয়াইএনটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কেএনএফ সন্ত্রাসীদের সঙ্গে আশেপাশের সন্ত্রাসীদের যোগাযোগ রয়েছে। পাশ্ববর্তী দেশে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছিল, তাদের অস্ত্রশস্ত্র এদের কাছে এসেছে বলে জানা গেছে।

তিনি বলেন, দেখুন, তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে ব্যাংক ম্যানেজারকে মুক্ত করা হয়েছে। তাদেরকে নির্মূল করতে সরকার বদ্ধপরিকর।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.