× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমলাপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৬ ডিসেম্বর ২০২৩, ০১:৩৯ এএম । আপডেটঃ ২৬ ডিসেম্বর ২০২৩, ০১:৩৯ এএম

রাজধানীর কমলাপুর রেলস্টশনে ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেসের একটি কোচ লাইনচ্যুত হয়েছে।  মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেন। 

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, ট্রেনটি সকাল সোয়া ১০টার দিকে স্টেশন থেকে ছেড়ে দেয়। প্লাটফরম ত্যাগ করে মূল লাইনে ওঠার মুহূর্তে মাঝের একটি কোচের চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটির গতি ধীরগতি ছিল বলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। 

যাত্রীরা আরও জানান, লাইনচ্যুত কোচটি উদ্ধারের কাজ চালাচ্ছে। তবে অন্যান্য লাইন দিয়ে কমলাপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে, আবার স্টেশনে ট্রেন আসছে।

স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, পঞ্চগড়গামী ট্রেনটি কমলারপুর থেকে ছেড়ে যাওয়ার পর স্টেশন এলাকাতেই লাইনচ্যুত হয়। এখনও উদ্ধার কাজ চলমান। তবে অন্যান্য লাইন দিয়ে কমলাপুর থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে এবং স্টেশনে ঢুকছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.