× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোন ধরনের সমস্যা হলে ৯৯৯ এ কল দিতে বললেন আইজিপি

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৯ মার্চ ২০২৪, ০৪:৫২ এএম । আপডেটঃ ২৯ মার্চ ২০২৪, ০৪:৫২ এএম

ছবি: সংগৃহীত

এবার ঈদে ফাঁকা ঢাকায় কারো কোনো ধরনের সমস্যা হলে অথবা কোনো ধরনের ত্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হলে তা দ্রুততম সময়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর জন্য নগরবাসীকে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

শুক্রবার (২৯ মার্চ) রাজারবাগ কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে পুলিশ সদস্যদের কিরাত, হামদ-নাত ও আযান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, আমরা নাগরিকদের কাছে সহযোগিতা চাইব। যদি কারো কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে আপনারা ট্রিপল নাইনে (জাতীয় জরুরি সেবা- ৯৯৯) অনুগ্রহপূর্বক জানাবেন। এছাড়া আমাদের প্রত্যেকটি ইউনিটের কন্ট্রোল রুমের নম্বর আছে, সেই সব নম্বরে অথবা অ্যাপ্লিকেশনের মাধ্যমেও আমাদের জানাতে পারেন। যেকোনো ধরনের সমস্যা বা বিচ্যুতি পরিলক্ষিত হলে আমাদেরকে জানান, আমরা দ্রুত সময়ে ব্যবস্থা গ্রহণ করব।

এসময় ঈদের ফাঁকা ঢাকায় কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে জানতে চাইলে তিনি বলেন, ফাঁকা ঢাকার জন্য যে ধরনের ব্যবস্থা আমরা প্রতি বছর গ্রহণ করে থাকি এবারও সে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। ফাঁকা ঢাকায় ছিনতাই ও যানজটসহ সব বিষয় বিবেচনায় নিয়ে অন্যান্য বছর আমরা যেভাবে নিরাপত্তা দিয়েছি এবারও দেব।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.