× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে অভিনন্দন পুতিনের

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৫ মার্চ ২০২৪, ২৩:২৩ পিএম । আপডেটঃ ২৫ মার্চ ২০২৪, ২৩:২৩ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিগ্রাম বার্তায় অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (২৬ মার্চ) ঢাকায় রাশিয়ার দূতাবাস তাদের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানায়।

অভিনন্দন বার্তায় পুতিন লিখেছেন, মাননীয় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী আপনার দেশের জাতীয় ছুটির দিন-স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন।

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের চেতনায় গড়ে উঠেছে। আমি নিশ্চিত যে পারস্পরিক প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের জনগণের স্বার্থ উন্নয়ন এবং শক্তিশালী আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতায় আরও অবদান রাখতে পারব।

সবশেষে তিনি লিখেছেন, আমি আপনার (রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী) সুস্বাস্থ্য, সাফল্য ও বাংলাদেশের সব নাগরিকের শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.