× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

২৮ অক্টোবরের পর থেকে ২৮৫ যানবাহনে আগুন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৯ এএম । আপডেটঃ ২৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৯ এএম

ঢাকায় বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশের দিনে সংঘর্ষের পর থেকে দলটির ডাকা হরতাল-অবরোধে সারা দেশে ২৮৫ যানবাহনে আগুন দেওয়া হয়েছে। আজ রোববার( ২৪ ডিসেম্বর) বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস এ তথ্য জানায়।

আজ দুপুরেও রাজধানীর জুরাইনে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া আজ সকাল ৬টা পর্যন্ত আগের ১২ ঘণ্টায় ৪টি বাসে আগুন দেওয়া হয় বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ২৮৯টি অগ্নিসংযোগের খবর পেয়েছে তারা। এতে ২৮৫টি যানবাহনের পাশাপাশি ১৫টি স্থাপনাও রয়েছে। যানবাহনের মধ্যে ১৮০টি বাস, ৪৫টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৯টি অন্যান্য বাহন রয়েছে।

আজ দুপুরেও রাজধানীর জুরাইনে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া আজ সকাল ৬টা পর্যন্ত আগের ১২ ঘণ্টায় ৪টি বাসে আগুন দেওয়া হয় বলে জানায় ফায়ার সার্ভিস।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.