ঢাকার মহাখালীর টিঅ্যান্ডটি বয়েজ স্কুল রোডে একটি বস্তিতে আগুন লেগেছে। রোববার বেলা পৌনে ৪টার দিকে কড়াইল বস্তির পাশে ওই বস্তিতে আগুন লাগে।
আগুনের শিখা অনেক দূর থেকে দেখা যাচ্ছে। আগুন আশপাশে ছড়িয়ে পড়েছে। ওই বস্তিতে কাঁচা ঘর পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, তাদের টিম ঘটনাস্থলে গেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরে কর্মরত ফায়ারম্যান সাকিব জানান, আগুন নিয়ন্ত্রণে ৯টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, কড়াইল বস্তিতে বিকেল ৪টা ৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।