× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বুধবার রাজধানীর যে এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৯ মার্চ ২০২৪, ০৮:৩২ এএম । আপডেটঃ ১৯ মার্চ ২০২৪, ০৮:৩২ এএম

প্রতীকী ছবি

গ্যাস পাইপ লাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য আগামীকাল বুধবার রাজধানী ঢাকার কমপক্ষে ১০টি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ মঙ্গলবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট এলাইনমেন্টের মধ্যে ইউটিলিটি প্রতিস্থাপন-অপসারণ প্রকল্পের আওতায় মগবাজার এলাকায় গ্যাস পাইপ লাইনের জরুরি স্থানান্তর কাজ করা হবে। এ জন্য আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মীরেরবাগ, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, ইস্কাটন (দিলু রোড সংশ্লিষ্ট এলাকা) এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.