× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জিম্মি জাহাজটির অবস্থান পরির্বতন করছে দস্যুরা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৫ মার্চ ২০২৪, ০৯:৫৭ এএম । আপডেটঃ ১৫ মার্চ ২০২৪, ০৯:৫৮ এএম

ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদর কবলে পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহকে নতুন জায়গায় নিয়ে যাচ্ছে জলদস্যুরা।

বৃহস্পতিবার সোমালিয়া উপকূল থেকে ৭ নটিক্যাল মাইল দূরে নোঙর করেছিল জাহাজটি।

শুক্রবার বিকেলে জাহাজটির নোঙর তুলে অবস্থান পরিবর্তন করতে থাকে তারা। অন্যদিকে, ভারতীয় নেভির একটি জাহাজ জিম্মি এমভি আবদুল্লাহকে অনুসরণ করছে বলে খবর পাওয়া গেছে।

জাহাজটির মালিকপক্ষের মুখপাত্র ও কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার জাহাজটি উপকূল থেকে ৭ নটিক্যাল মাইল দূরে নোঙর করেছিল তারা। এরপর দস্যুদের আরেকটি দল জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে জাহাজটি আবার অবস্থান পাল্টাতে থাকে। জাহাজটি কেন হঠাৎ করে অবস্থান পাল্টাচ্ছে তা আমাদের জানা নেই। তবে জলদস্যুদের কেউ আমাদের সঙ্গে এখনও মুক্তিপণের ব্যাপারে যোগাযোগ করেনি। তবে নাবিকেরা সবাই ভালো আছেন। সুস্থ আছেন।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার ভারত মহাসাগরে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ সোমালিয়ার জলদস্যুর কবলে পড়ে। জাহাজে থাকা ২৩ নাবিক ও ক্রুকে জিম্মি করেছে দস্যুরা। জাহাজটি কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে দুবাইয়ের দিকে যাচ্ছিল।

জাহাজটির মালিক বাংলাদেশের কেএসআরএম গ্রুপ। মঙ্গলবার দুপুর ১টায় জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার খবর জানতে পারে মালিকানাধীন প্রতিষ্ঠান।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.