× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আইনজীবী গোলাম আরিফ টিপুর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৫ মার্চ ২০২৪, ০৫:১৯ এএম । আপডেটঃ ১৫ মার্চ ২০২৪, ০৫:২০ এএম

ছবি: সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষাসৈনিক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের চিফ প্রসিকিউটর, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট আইনজীবী গোলাম আরিফ টিপুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৫ মার্চ) বিকেলে পৃথক শোকবার্তায় তারা গভীর শোক প্রকাশ করেন।
শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, গোলাম আরিফ টিপুর মৃত্যু দেশের আইন অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। যুদ্ধাপরাধীদের বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। রাষ্ট্রপতি তার আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও ভাষাসৈনিক অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোকবার্তায় শেখ হাসিনা গোলাম আরিফ টিপুর আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়াও গোলাম আরিফ টিপুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি গোলাম আরিফ টিপুর আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত স্বজনদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু শুক্রবার (১৫ মার্চ) সকালে রাজধানীর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.