× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জিম্মি এমভি আবদুল্লাহকে এখনো নজরে রাখছে ইইউর জাহাজ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৪ মার্চ ২০২৪, ০৫:৪৬ এএম । আপডেটঃ ১৪ মার্চ ২০২৪, ০৫:৪৬ এএম

সংগৃহীত

সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহকে অনুসরণ করার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের মেরিটাইম সিকিউরিটি ফোর্স।

ইইউ-এর এই ফোর্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানায়, ওই অঞ্চলে জলদস্যুদের দৌরাত্ম্য রুখতে ও চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তায় পরিচালিত 'অপারেশন আটলান্টা'-এর অংশ হিসেবে এমভি আব্দুল্লাহকে অনুসরণ করতে ইইউ-এর একটি জাহাজ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশি এবং সোমালি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও পোস্টে জানানো হয়েছে।

পোস্টে আরও বলা হয়, জলদস্যুরা এমভি আব্দুল্লাহর ২৩ নাবিককে জিম্মি করেছে, তবে তারা নিরাপদে আছেন। অভিযান এখনো চলছে। বর্তমানে জাহাজটি সোমালিয়ার উপকূলের দিকে যাচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.