× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে চেম্বার আদালতে এ. কে. আজাদ

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২১ ডিসেম্বর ২০২৩, ০২:০৫ এএম । আপডেটঃ ২১ ডিসেম্বর ২০২৩, ০২:১২ এএম

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ।

 বৃহস্পতিবার ২১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন তিনি।

 এ. কে. আজাদের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেন।

আগামী ২ জানুয়ারি শামীম হকের প্রার্থিতা বাতিলের বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে।

এর আগে গত ১৯ ডিসেম্বর শামীম হক প্রার্থিতা ফিরে পান। হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন ।

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন এ. কে. আজাদ। আপিলে শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক বলে অভিযোগ করেন তিনি। শুনানি শেষে দ্বৈত নাগরিকত্বের প্রমাণ পাওয়ায় ১৫ ডিসেম্বর শামীম হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.