× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেইলি রোডে আগুনে নিহতের ঘটনায় মোদির শোক

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০২ মার্চ ২০২৪, ০৫:০৬ এএম । আপডেটঃ ০২ মার্চ ২০২৪, ০৫:১৩ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার ভারতীয় হাইকমিশন থেকে এই তথ্য জানানো হয়। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে এই শোক জানান তিনি।

চিঠিতে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন মোদি।

চিঠিতে মোদি লিখেছেন, ভারত এই শোকের সময় বাংলাদেশের পাশে আছে এবং তার (মোদি) চিন্তা-ভাবনা ও প্রার্থনা শেখ হাসিনা এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের সঙ্গে থাকবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.