× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকায় পৌঁছেছেন ঘানার পররাষ্ট্রমন্ত্রী

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩১ এএম । আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩২ এএম

ছবি: সংগৃহীত

ঘানার পররাষ্ট্র ও আঞ্চলিক সমন্বয় বিষয়কমন্ত্রী শার্লি আয়োরকর বোচওয়ে ঢাকায় পৌঁছেছেন। আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে শার্লি আয়োরকরকে বহন করা বিমানটি। 

এদিকে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছেন মহাপরিচালক (আফ্রিকা) এ এফ এম জাহিদ উল ইসলাম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র গণমাধ্যমকে জানায়, ঘানার প্রতিনিধিরা দ্বিপক্ষীয় সফরে ঢাকায় এসেছেন এবং অবস্থানকালে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্য বেশ কয়েকটি বৈঠক করবেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.