× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রেলে আয়ের চেয়ে ব্যয় বেশি ১৫২৪ কোটি টাকা

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৮ এএম । আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২২ পিএম

রেল। ফাইল ছবি

রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ রেলওয়ের ব্যয় ছিল ৩ হাজার ৩০৭ কোটি টাকা। একই সময়ে রেলওয়ে আয় করেছে ১ হাজার ৭৮৩ কোটি টাকা। অর্থাৎ গত অর্থবছরে আয়ের চেয়ে ১ হাজার ৫২৪ কোটি টাকা বেশি ব্যয় করেছে রেলওয়ে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরীর এক প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম সংসদে দাবি করেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিএনপি, জামায়াত ও তাদের দোসররা অগ্নিসন্ত্রাসের মাধ্যমে রেলে আগুন দিয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এতে রেলওয়ের আনুমানিক আর্থিক ক্ষতির পরিমাণ ৯ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ৩০৪ টাকা।

সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত রেলওয়ের ৯৯টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। গত এক যুগে দেশে ৯৪৭ দশমিক ৯৯ কিলোমিটার নতুন রেললাইন নির্মাণ, ৩৪০ দশমিক ১৭ কিলোমিটার মিটারগেজ রেললাইনকে ডুয়েলগেজে রূপান্তর, ১৩৯১ দশমিক ৩২ কিলোমিটার রেললাইন সংস্কার/পুনর্র্নিমাণ, ১৪৮টি নতুন স্টেশন ভবন নির্মাণ, ২৩৮টি স্টেশন ভবন সংস্কার/পুনর্র্নিমাণ, ১০৬২টি নতুন রেলসেতু নির্মাণ, ৭৯৪টি রেলসেতু সংস্কার/পুনর্র্নিমাণ ও ১৩৭টি স্টেশনে সিগন্যালিং ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়ন করা হয়েছে।

বিষয় : রেল আয় ব্যয়

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.