× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিডনিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্র নিহত

প্রবাস ডেস্ক

১৬ ডিসেম্বর ২০২৩, ১০:৫৫ এএম । আপডেটঃ ১৬ ডিসেম্বর ২০২৩, ১১:৩৩ এএম

মাহি উদ্দিন

অস্ট্রেলিয়ার সিডনিতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত তরুণের নাম মাহি উদ্দিন (১৭)।

মাহি অস্ট্রেলিয়ার সিডনির এডমনসন পার্কের বাসিন্দা প্রবাসী গিয়াস উদ্দিন ও হাবিবা লিপির একমাত্র সন্তান।স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা শিকার হয়। এতে গাড়িটিতে আগুন ধরে যায়।

গাড়িতে থাকা মাহি ঘটনাস্থলেই নিহত হন। গাড়ি থেকে আগুন আশপাশেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করেন ও আগুন নিয়ন্ত্রণে আনেন।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.