× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সহায়তার প্রতিশ্রুতি দিয়ে শেখ হাসিনাকে ঋষি সুনাকের চিঠি

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৭ এএম । আপডেটঃ ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৭ এএম

ফাইল ফটো

ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্ব জোরদার করতে এবং স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে উত্তরণে সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

বুধবার (৭ ফেব্রুয়ারি) লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে তিনি বলেন, ‘আপনারা সরকারের ঐতিহাসিক পঞ্চম মেয়াদে যাত্রা শুরু করেছেন এবং সাম্প্রতিক বছরগুলোতে আপনার নেতৃত্বে বাংলাদেশের চমকপ্রদ উন্নয়ন অর্জনের প্রতিফলন ঘটিয়েছেন। এ সময় আমি আমাদের দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্ব জোরদার এবং স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণে সমর্থনে আমার প্রতিশ্রুতি ব্যক্ত করছি।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমাদের অংশীদারিত্ব এক গভীর অভিন্ন ইতিহাস ও বন্ধুত্বের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা মানুষে-মানুষে দৃঢ় বন্ধনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।’

সুনাক আশা প্রকাশ করেন, অধিকার ও স্বাধীনতার অগ্রগতির পাশাপাশি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যেতে পারে।

তিনি বলেন, ‘এই মূল্যবোধগুলো কমনওয়েলথ পরিবারের মূল ভিত্তি এবং এটি একটি গতিশীল গণতান্ত্রিক সমাজ গঠন করে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় বিনিয়োগ আকর্ষণ করে।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমি অভিবাসন বিষয়ে সহযোগিতাকে আমাদের দ্বিপক্ষীয় আলোচ্যসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছি।’

চিঠিতে বলা হয়, ‘আপনি সদয়ভাবে যুক্তরাজ্যে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর একটি টেকসই ও সুশৃঙ্খল উপায়কে সমর্থন করেছেন।’

তিনি লিখেছেন, ‘আমি আশা করছি, পারস্পরিক সহযোগিতার বৃহত্তর আলোচ্যসূচির অংশ হিসেবে প্রক্রিয়াটি চূড়ান্ত হয়েছে।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, দুদেশের গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ক আরও এগিয়ে নিতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করতে আগ্রহী।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.