× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড় মূল্যছাড় দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১২ পিএম । আপডেটঃ ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১৪ পিএম

আসন্ন ঢাকা ট্রাভেল মার্ট উপলক্ষ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বড় মূল্যছাড় দিয়েছে । আগামী ৮-১০ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু হতে যাচ্ছে। এ মেলার আয়োজক বাংলাদেশের অন্যতম ট্রাভেল ম্যাগাজিন দি বাংলাদেশ মনিটর। বুধবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ কামরুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বুধবার (৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা জানায়, মেলা উপলক্ষ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ সব রুটে ১৫ শতাংশ ও আন্তর্জাতিক রুটে ১২ শতাংশ মূল্যছাড় ঘোষণা করেছে। অতিরিক্ত মূল্যছাড় মেলার ইউএস-বাংলার প্যাভিলিয়ন থেকে সংগ্রহ করা যাবে। 

মেলা থেকে টিকিট সংগ্রহ করে আগামী ১৫ মে পর্যন্ত তারিখের মধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটে ভ্রমণ করা যাবে।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে অভ্যন্তরীণ রুট চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, সৈয়দপুর, রাজশাহী ও যশোর রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, দুবাই, শারজাহ, মাস্কাট, দোহা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, মালে ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

ইউএস-বাংলার বহরে বর্তমানে ৮টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি এটিআর ৭২-৬০০ সহ মোট ২১টি এয়ারক্রাফট আছে। খুব শিগগিরই ইউএস-বাংলার বহরে আরো দু’টি ৪৩৬ আসনের বৃহদাকার এয়ারবাস ৩৩০ এয়ারক্রাফট যুক্ত করার পরিকল্পনা রয়েছে। 


National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.