× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এবার তাপমাত্রা নামল ৬.৮ ডিগ্রি সেলসিয়াসে

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২২ জানুয়ারি ২০২৪, ২১:৪১ পিএম । আপডেটঃ ২৩ জানুয়ারি ২০২৪, ০১:৩৯ এএম

ফাইল ফটো

দেশের দুই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জের বাঘাবাড়িতে সর্বনিম্ন এ তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। 

তিনি জানান, উত্তরাঞ্চলসহ দেশের অনেক জায়গায় আগামী কয়েকদিন তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এদিকে আজ মঙ্গলবার দেশের কয়েক জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হতে পারে আজ। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা থাকতে পারে।আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.