× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাভারে তীব্র গ্যাস সংকটে ব্যাহত পোশাক কারখানার উৎপাদন

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২২ জানুয়ারি ২০২৪, ০৯:৫৪ এএম । আপডেটঃ ২২ জানুয়ারি ২০২৪, ১০:৫৯ এএম

দেশে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে

সাভার-আশুলিয়ায় শিল্প কারখানায় গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। এ অঞ্চলের শিল্পকারখানায় গ্যাস সরবরাহ একেবারেই কমে গেছে। প্রয়োজনের অর্ধেক গ্যাসও পাচ্ছে না অনেক শিল্প প্রতিষ্ঠান। ফলে গ্যাসের চাপ কম থাকায় পোশাক শিল্প ও কলকারখানার উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২৪ ঘণ্টার ১২ ঘণ্টাই গ্যাসের চাপ থাকে না। এমনিতেই বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো পণ্যের অর্ডার দিচ্ছে না এরপর আবার গ্যাস সংকট।

সাভারের আল-মুসলিম গ্রুপের সিনিয়র ম্যানেজার আবু রায়হান জানান, গ্যাস সংকটে এ সাভার আশুলিয়ার শিল্পাঞ্চল বিপর্যস্ত হয়ে পড়ছে। কারখানাগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আগে ঘণ্টায় যে উৎপাদন হতো এখন তা অর্ধেকে নেমে এসেছে। ফলে সময়মত পণ্য শিফটমেন্ট করা যাচ্ছে না। সাভার ও আশুলিয়ার শত শত শিল্প কারখানারই একই অবস্থা।

সাভারের রাজফুলবাড়ীয়া বাসষ্ট্যান্ডে অবস্থিত গোল্ডেন স্টিচেচ পোশাক কারখানার জেনারেল ম্যানেজার এ জেড এম আক্তার হোসেন খান বলেন, গ্যাস সংকটে বিপর্যস্ত হয়ে পড়ছে সাভার আশুলিয়ার শিল্পাঞ্চলের সব পোশাক কারখানা। সময়মত উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে না।

আশুলিয়ার নরসিংপুর এলাকার কয়েকটি পোশাক কারখানার কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক কারখানাগুলোতে তীব্র গ্যাস সংকটের ফলে ছোটখাটো পোশাক কারখানার মালিকরা কারখানা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.