× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শীঘ্রই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আশা ট্রাম্পের

বাসস

০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৯ পিএম । আপডেটঃ ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩০ পিএম

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ছবি: কোলাজ

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে খুব শীঘ্রই সরাসরি বৈঠকে মিলিত হওয়ার আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩১ আগস্ট প্রধানমন্ত্রীকে পাঠানো এক সরকারি চিঠিতে ট্রাম্প এ প্রত্যাশার কথা জানান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান 'বোয়িং' থেকে বিমান কেনার সিদ্ধান্তে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

গতকাল সোমবার ওয়াশিংটন থেকে পাঠানো ওই চিঠির বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, নানা জটিলতা ও প্রতিকূলতা অতিক্রম করতে হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এবং এ দেশের মানুষের জন্য একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। এই শুভেচ্ছা বার্তার মাধ্যমে বাংলাদেশের জনগণের প্রতি নিজের আন্তরিক ভালোবাসা ও গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প।

বাংলাদেশের জাতীয় বিমানসংস্থার বহর সম্প্রসারণে বোয়িং উড়োজাহাজ ক্রয়ের সিদ্ধান্তের প্রশংসা করে ট্রাম্প চিঠিতে আশ্বস্ত করেন যে, এই চুক্তির মাধ্যমে বোয়িং বাংলাদেশকে কোনোভাবেই হতাশ করবে না। এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও কূটনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগ এবং পর্যালোচনার বিষয়টি মার্কিন প্রশাসন সবসময় শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলোর মতে, দুই শীর্ষ নেতার সম্ভাব্য এই বৈঠক এবং বোয়িং সংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তি বাংলাদেশ-মার্কিন কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে নতুন এক উচ্চতায় উন্নীত করবে। বিশ্বজুড়ে তৈরি হওয়া পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এই চিঠি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের স্পষ্ট বার্তা দিচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.