× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পররাষ্ট্রমন্ত্রীর পর প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদ্বার বৈঠক

ন্যশনাল ট্রিবিউন প্রতিবেদক:

১০ আগস্ট ২০২৬, ০৩:৩৪ এএম । আপডেটঃ ১০ আগস্ট ২০২৬, ০৩:৫৭ এএম

বাংলাদেশ ও ভারতের পতাকা।

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। রোববার (১০ আগস্ট) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অত্যন্ত গোপনীয়তায় এ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক কূটনৈতিক নানা টানাপোড়েন ও দ্বিপক্ষীয় সংবেদনশীল পরিস্থিতিতে অনুষ্ঠিত এই হাই-প্রোফাইল বৈঠকে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে দুই পক্ষের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করেননি।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সংক্ষিপ্ত গণমাধ্যম সংলাপে কোনো বিস্তারিত তথ্য দিতে রাজি হননি। তিনি জানান, সোমবার (১১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করবেন ভারতীয় হাইকমিশনার।

পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, "আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত রয়েছে। ওই বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে সার্বিক বিষয়ে ব্রিফ করা হবে।"

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, সোমবার সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হবে।

গত সপ্তাহে ভারতের রাজধানী দিল্লিতে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রকাশকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দেয়। উক্ত বক্তব্য নিয়ে তীব্র অসন্তোষ ও প্রতিক্রিয়া তৈরি হয় বাংলাদেশের নীতিনির্ধারক পর্যায়ে।

উভয় দেশের সম্পর্কের সাম্প্রতিক এই টানাপোড়েনের প্রেক্ষাপটেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রোববারের এই তাৎপর্যপূর্ণ রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হলো। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সোমবার প্রধানমন্ত্রীর সাথে হতে যাওয়া বৈঠকটি বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের বিদ্যমান অচলাবস্থা কাটানো এবং ভবিষ্যতের গতিপথ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.