× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গণমাধ্যমের স্বার্থ রক্ষায় যৌথভাবে কাজ করছে সাংবাদিক, মালিক ও সরকার: তথ্যমন্ত্রী

ন্যশনাল ট্রিবিউন প্রতিবেদক:

০৭ আগস্ট ২০২৬, ১৯:১৩ পিএম । আপডেটঃ ০৮ আগস্ট ২০২৬, ০০:৪২ এএম

রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটরস কাউন্সিল (টিইসি) আয়োজিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে কাজ করে চলেছে। শুক্রবার রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটরস কাউন্সিল (টিইসি) আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বক্তব্যে তিনি বলেন, সরকার এমন একটি সুষম ‘মিডিয়া ইকোসিস্টেম’ গড়ে তুলতে চায়, যেখানে মালিক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা, রাষ্ট্র ও জনগণের স্বার্থের ভারসাম্য প্রতিষ্ঠিত হবে এবং সাংবাদিকদের স্বাধীন কাজের পাশাপাশি ন্যায্য মর্যাদা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে।

সেমিনারে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, বর্তমানে দেশের গণমাধ্যমগুলো স্বীকার করছে যে তাদের ওপর সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। তিনি আরও বলেন, “মালিকপক্ষ যদি ন্যায্য ব্যবসায়িক পরিবেশ ও যুক্তিসঙ্গত মুনাফা না পায়, তাহলে গণমাধ্যম শিল্প টেকসই হবে না। একই সঙ্গে শক্তিশালী বেসরকারি উৎপাদন অর্থনীতি ছাড়া পণ্য বিজ্ঞাপন বাজারও সম্প্রসারিত হবে না।”

মন্ত্রী বলেন, সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা যেমন রাষ্ট্রের দায়িত্ব, তেমনি এই শিল্পকে ব্যবসায়িক স্বার্থ বা দরকষাকষির ক্ষতিকর হাতিয়ার হওয়া থেকে রক্ষা করতে নিয়মতান্ত্রিক কাঠামোর প্রয়োজন। পরিবর্তিত বাস্তবতায় ডিজিটাল প্ল্যাটফর্ম ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব সামলাতে ভবিষ্যৎমুখী নীতিমালা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপরও জোর দেন তিনি।

উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টিইসির আহ্বায়ক ও বাংলাভিশনের প্রধান সম্পাদক আব্দুল হাই সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী।

বক্তারা সম্মিলিতভাবে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন এবং সাংবাদিকদের কাজের স্বাধীন পরিবেশের পাশাপাশি অভ্যন্তরীণ জবাবদিহি ও পেশাগত সুরক্ষা নিশ্চিতের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.