× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের অভিযোগ বিদ্যুৎ বিভাগের

ন্যশনাল ট্রিবিউন প্রতিবেদক:

০৪ আগস্ট ২০২৬, ২০:০৫ পিএম । আপডেটঃ ০৪ আগস্ট ২০২৬, ২০:৩৬ পিএম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ছবি: বাসস

সম্প্রতি সামাজিক মাধ্যম ও বিভিন্ন পর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। সংস্থাটি জানিয়েছে, গ্রাহকদের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে প্রমাণসহ আবেদন করলে তাৎক্ষণিক কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার (৪ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া গিয়েছিল, তা বিদ্যুৎ বিভাগ ও অধীনস্থ বিতরণ সংস্থাগুলো দ্রুততম সময়ে সমাধান করেছে। ফলে এ বিষয়ে বিভ্রান্তি বা অপপ্রচার ছড়ানোর কোনো যুক্তিযুক্ত সুযোগ নেই।

বিদ্যুৎ বিভাগ জানায়, বিদ্যুৎ বিলে কোনো অসঙ্গতি বা অতিরিক্ত অর্থ দাবির প্রমাণ থাকলে গ্রাহকরা সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করতে পারবেন। প্রতিটি আবেদন গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে দ্রুততম সময়ে বিল সংশোধন বা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বর্তমান পরিস্থিতিতে কোনো বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে যেকোনো অভিযোগের ক্ষেত্রে অফিশিয়াল মাধ্যমে যোগাযোগের জন্য গ্রাহকদের অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। পাশাপাশি, পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিতরণ ব্যবস্থা সচল রাখতে তদারকি জোরদার করা হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.