× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হিন্দু-মুসলিম প্রেমের সম্পর্ক, জীবন বাঁচাতে যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন দেবশ্রী

সিলেট প্রতিনিধি

৩০ এপ্রিল ২০২৬, ১৬:৫৯ পিএম । আপডেটঃ ১৮ মে ২০২৬, ২৩:৪৮ পিএম

সিলেটের এক তরুণী প্রেমের সম্পর্কের জেরে নির্যাতন ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি তিনি যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থনা করেছেন। তরুণীর নাম দেবশ্রী শর্মা মৌরী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে দেবশ্রীর সঙ্গে সালমান বিন সালাম চৌধুরী নামক এক মুসলিম তরুণের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি পরিবারে জানাজানি হলে দেবশ্রীকে নানা ধরনের মানসিক ও শারীরিক নির্যাতনের মুখে পড়তে হয়। অভিযোগ রয়েছে, তার পিতামাতা তাকে মারধর করেন এবং ঘরে আটকে রাখেন।

এদিকে, দেবশ্রীর প্রেমিক ২০২২ সালে যুক্তরাজ্যে চলে যান এবং বর্তমানে সেখানে অ্যাসাইলাম ভিসায় অবস্থান করছেন। পরে ২০২৫ সালে দেবশ্রীও শিক্ষার্থী ভিসায় যুক্তরাজ্যে যান।

নাম প্রকাশ না করার শর্তে দেবশ্রীর এক বান্ধবী এই প্রতিবেদককে বলেন, "দেবশ্রী খুবই নিরীহ প্রকৃতির মেয়ে। শুধু মুসলিম এক ছেলের সঙ্গে সম্পর্ক থাকার কারণে তাকে পরিবার, সমাজ ও কিছু উগ্রপন্থী ধর্মীয় গোষ্ঠীর চাপে পড়তে হয়েছে। একারণে দেশে তার জীবনহানির আশঙ্কা তৈরি হয়েছে।"

জানা গেছে, যুক্তরাজ্যে যাওয়ার কিছুদিন পর দেবশ্রী তার প্রেমিক সালমানের সঙ্গে আবারও সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি তার পরিবার ও এলাকায় জানাজানি হয়ে যায়। এরপর পরিবারের পক্ষ থেকে তাকে ত্যাজ্য করে দেওয়ার ঘোষণা এবং দেশে আসলে তার জীবন বিপন্ন হবে বলে হুমকি দেওয়া হয়।

এদিকে, মুসলিম তরুণের সঙ্গে দেবশ্রীর একসঙ্গে বসবাসের খবর এলাকায় ছড়িয়ে পড়লে কিছু উগ্র হিন্দুত্ববাদী ব্যক্তি তাদের বাড়িতে গিয়ে হুমকি-ধমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। তারা তাকে দেশে ফিরলে ধর্ষণ ও হত্যা করা হবে বলেও হুমকি দেয়।

পরবর্তীতে ১৯ এপ্রিল সিলেট কোতোয়ালি মডেল থানায় দেবশ্রীর পিতা দেবশ্রী ও সালমানের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে বলেও জানা গেছে। উল্লেখ্য, দেবশ্রী শর্মা মৌরীর পরিবার উচ্চবংশীয় ব্রাহ্মণ। ভিন্নধর্ম কিংবা নিম্নবর্ণে বিবাহকে তারা অগ্রহণযোগ্য এবং সম্প্রদায়ের মর্যাদার পরিপন্থী বলে বিবেচনা করে।

এ বিষয়ে দেবশ্রীর পরিবারের বক্তব্য পাওয়া যায়নি। তবে সিলেট কোতোয়ালি মডেল থানার কর্তব্যরত একজন কর্মকর্তা জিডির বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, দেবশ্রীর বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। তিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন বলে জানা গেছে। দেশে ফিরে এলেই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.