× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ওসমান হাদি হত্যা মামলা

প্রধান আসামি ফয়সালসহ দুই পলাতক ভারতে গ্রেফতার

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৮ মার্চ ২০২৬, ১৯:৫৩ পিএম । আপডেটঃ ০৯ মার্চ ২০২৬, ০৬:১২ এএম

শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর হোসেনকে বনগাঁ থেকে গ্রেফতারের পর পুলিশি হেফাজতে নেওয়া হচ্ছে। ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতে গ্রেফতার করা হয়েছে। শনিবার গভীর রাতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)।

রবিবার ( ৮ মার্চ ) সন্ধ্যায় এসটিএফের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে ভারতের বার্তা সংস্থা এএনআই এই তথ্য নিশ্চিত করেছে।

এসটিএফ সূত্রে জানা গেছে, বাংলাদেশে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক গুরুতর অপরাধে অভিযুক্ত দুই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে—এমন একটি ‘গোপন ও বিশ্বাসযোগ্য’ তথ্য গোয়েন্দাদের কাছে ছিল। তারা মূলত বনগাঁ সীমান্তকে ব্যবহার করে বাংলাদেশে পুনরায় ফিরে যাওয়ার অপচেষ্টা করছিল। এই তথ্যের ভিত্তিতেই শনিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের পাকড়াও করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এসটিএফ জানায়, শরিফ ওসমান হাদিকে হত্যার পর এই দুই আসামি মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর গ্রেফতার এড়াতে তারা ভারতের বিভিন্ন রাজ্যে আত্মগোপন করে থাকে। সর্বশেষ বনগাঁ এলাকায় এসে তারা নিরাপদ আশ্রয়ের সন্ধান করছিল যাতে সুবিধাজনক সময়ে ফের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করা যায়।

পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, অনুপ্রবেশ ও অন্যান্য সংশ্লিষ্ট ধারায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার তাদের স্থানীয় আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ সাপেক্ষে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.