× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্ত্রীকে মাটিচাপার ১১ দিন পর ‘অনুশোচনায়’ স্বামীর আত্মসমর্পণ

স্টাফ রিপোর্টার

০৫ ডিসেম্বর ২০২৩, ০১:৫৬ এএম । আপডেটঃ ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:৫৮ এএম

গাজীপুর সিটি করপোরেশনের হাড়িনাল এলাকায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে পুলিশের কাছে দাবি করেছেন বেলায়েত হোসেন (৪২) নামের এক ব্যক্তি। এ ঘটনার ১১ দিন পর ‘অনুশোচনায় ভুগে’ তিনি থানায় আত্মসমর্পণ করেন। পরে মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ।বেলায়েত হোসেনের দাবি, হত্যার ঘটনাটি ঘটেছে গত ২৪ নভেম্বর। বেলায়েত হোসেনের আত্মসমর্পণের পর গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে।আত্মসমর্পণ করা বেলায়েত হোসেন গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া পাকুরিয়া গ্রামের হুরমুস আলীর ছেলে। তিনি হাড়িনাল দক্ষিণ পাড়া আমজাদ হোসেনের বাড়িতে ভাড়া থেকে সবজি বিক্রি করতেন।পুলিশ জানিয়েছে, হাড়িনালের দেয়ালঘেরা বাড়িতে থাকতেন বেলায়েত ও তাঁর স্ত্রী। গত ২৪ নভেম্বর তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির উঠানের মাটি খুঁড়ে লাশ চাপা দেন বেলায়েত। পরে অনুশোচনায় ভুগতে থাকেন তিনি। গতকাল গাজীপুর সদর থানায় গিয়ে তিনি হত্যার ঘটনার বিস্তারিত জানিয়ে আত্মসমর্পণ করেন।গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ‘থানায় আত্মসমর্পণ করলে আমরা ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাই। পরে মাটির নিচ থেকে লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.