× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল, দায়িত্বে সিরাজ উদ্দিন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৩ পিএম । আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৫ পিএম

মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব থেকে বিদায় নিচ্ছেন ড. শেখ আব্দুর রশীদ (বামে) এবং অতিরিক্ত দায়িত্ব পেলেন এম সিরাজ উদ্দিন মিয়া (ডানে)। ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। তিনি নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করবেন। আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এই তথ্য জানানো হয়েছে।

চুক্তি বাতিলের বিষয়টি নিশ্চিত করে শেখ আব্দুর রশীদ আজ প্রথম আলোকে বলেন, "আমি আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলাম। কিন্তু জাতীয় নির্বাচনের কারণে তখন তা গৃহীত হয়নি। আজ এ বিষয়ে আনুষ্ঠানিক আদেশ জারি হয়েছে।"

শেখ আব্দুর রশীদ কয়েক বছর আগে অতিরিক্ত সচিব হিসেবে সরকারি চাকরি থেকে অবসরে যান। তবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার তাঁকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনে। শুরুতে তাঁকে চুক্তি ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব করা হয়। পরবর্তীতে একই বছরের ১৪ অক্টোবর থেকে দুই বছর মেয়াদে তাঁকে দেশের শীর্ষ প্রশাসনিক পদ ‘মন্ত্রিপরিষদ সচিব’ হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তবে দুই বছর পূর্ণ হওয়ার আগেই তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া এখন থেকে মন্ত্রিপরিষদ বিভাগেরও দেখভাল করবেন। প্রশাসনের গতিশীলতা বজায় রাখতেই তাঁকে এই গুরুত্বপূর্ণ অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.