× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকার ২০ আসনের ১৩টিতে বিএনপি, ৭টিতে জামায়াত জোটের জয়

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৭ এএম । আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী ঢাকার ২০টি সংসদীয় আসনের সবকটির বেসরকারি ফলাফল ঘোষিত হয়েছে। এতে বড় সাফল্য পেয়েছে বিএনপি ও তাদের মিত্ররা। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ১৩টি আসনে বিএনপি ও তাদের জোটভুক্ত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ৭টি আসনে জয় পেয়েছেন ১১-দলীয় নির্বাচনী ঐক্য তথা জামায়াত জোটের প্রার্থীরা। এর মধ্যে একটি আসনে সরাসরি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী বিজয়ী হয়েছেন।

ঢাকা-১৭ আসনে বড় জয় পেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডা. স ম খালিদুজ্জামানকে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। ঢাকা-৮ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর বিজয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি এনসিপি’র নাসীরুদ্দীন পাটওয়ারীকে ৫ হাজার ২৩৯ ভোটে হারিয়েছেন। এছাড়া ঢাকা-১৫ আসনে ২১ হাজার ৬১৪ ভোটের ব্যবধানে বড় জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

কয়েকটি আসনে জয়-পরাজয়ের ব্যবধান ছিল খুবই সামান্য। ঢাকা-৪ আসনে জামায়াত নেতা সৈয়দ জয়নুল আবেদীন বিএনপির তানভীর আহমেদকে মাত্র ৩ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন। ঢাকা-১১ আসনে এনসিপি’র আহ্বায়ক ও জামায়াত জোটের প্রার্থী নাহিদ ইসলাম ২ হাজার ৩৯ ভোটের ব্যবধানে বিএনপির হেভিওয়েট প্রার্থী এম এ কাইয়ুমকে পরাজিত করে চমক দেখিয়েছেন। অন্যদিকে, ঢাকা-১৩ আসনে মামুনুল হককে ২ হাজার ৩২০ ভোটে হারিয়ে জয় নিশ্চিত করেছেন বিএনপি সমর্থিত ববি হাজ্জাজ।

একনজরে ঢাকার ফলাফল (ঢাকা ১-২০)

আসনবিজয়ী প্রার্থী (দল/জোট)প্রাপ্ত ভোটনিকটতম প্রতিদ্বন্দ্বী (দল/জোট)প্রাপ্ত ভোট
ঢাকা-১খোন্দকার আবু আশফাক (বিএনপি) ১,৭৩,৭৮১মো. নজরুল ইসলাম (জামায়াত)১,১২,৬২২
ঢাকা-২আমানউল্লাহ আমান (বিএনপি) ১,৬৩,০২০কর্নেল (অব.) আবদুল হক (জামায়াত) ৭৮,৬৫৫
ঢাকা-৩গয়েশ্বর চন্দ্র রায় (বিএনপি)৯৮,৭৮৫শাহীনুল ইসলাম (জামায়াত)৮২,২৩২
ঢাকা-৪সৈয়দ জয়নুল আবেদীন (জামায়াত) ৭৭,৩৬৭তানভীর আহমেদ (বিএনপি) ৭৪,৪৪৭
ঢাকা-৫মো. কামাল হোসেন (জামায়াত) ৯৬,৬৪১নবী উল্লাহ নবী (বিএনপি) ৮৭,৪৯১
ঢাকা-৬ইশরাক হোসেন (বিএনপি) ৭৮,৮৫০আবদুল মান্নান (জামায়াত) ৫৫,৬৯৭
ঢাকা-৭হামিদুর রহমান (বিএনপি)   ১,০৪,৬৬৬এনায়েত উল্লা (জামায়াত)৯৮,৪৮৩
ঢাকা-৮মির্জা আব্বাস (বিএনপি)  ৫৯,৩৬৬নাসীরুদ্দীন পাটওয়ারী (এনসিপি) ৫৪,১২৭
ঢাকা-৯হাবিবুর রশিদ (বিএনপি)১,১১,২১২মোহাম্মদ জাবেদ মিয়া (এনসিপি)৫৩,৪৬০
ঢাকা-১০শেখ রবিউল আলম (বিএনপি)৮০,৪৩৬জসীম উদ্দীন সরকার (জামায়াত)৭৭,১৩৬
ঢাকা-১১নাহিদ ইসলাম (এনসিপি/জোট)  ৯৩,৮৭২এম এ কাইয়ুম (বিএনপি) ৯১,৮৩৩
ঢাকা-১২সাইফুল আলম খান মিলন (জামায়াত)  ৫৩,৭৭৩সাইফুল হক (বিপ্লবী ওয়ার্কার্স পার্টি) ৩০,৯৬৩
ঢাকা-১৩ববি হাজ্জাজ (বিএনপি সমর্থিত)  ৮৮,৩৮৭মামুনুল হক (জামায়াত জোট) ৮৬,০৬৭
ঢাকা-১৪মীর আহমাদ বিন কাসেম (জামায়াত)  ১,০১,১১৩সানজিদা ইসলাম তুলি (বিএনপি) ৮৩,৩২৩
ঢাকা-১৫ডা. শফিকুর রহমান (জামায়াত)  ৮৫,১৩১শফিকুল ইসলাম খান (বিএনপি) ৬৩,৫১৭
ঢাকা-১৬আবদুল বাতেন (জামায়াত)  ৮৮,৮২৮আমিনুল হক (বিএনপি) ৮৫,৪৬৭
ঢাকা-১৭তারেক রহমান (বিএনপি)  ৭২,৬৯৯ডা. স ম খালিদুজ্জামান (জামায়াত) ৬৮,৩০০
ঢাকা-১৮এস এম জাহাঙ্গীর হোসেন (বিএনপি)  ১,৪৪,৭১৫আরিফুল ইসলাম (এনসিপি) ১,১১,২৯৭
ঢাকা-১৯দেওয়ান মো. সালাউদ্দিন (বিএনপি)১,৯০,৯৭৬দিলশানা পারুল (এনসিপি)১,২৫,২৮৩
ঢাকা-২০তমিজ উদ্দিন (বিএনপি)১,৬০,৪২৮নাবিলা তাসনিদ (এনসিপি)৫৬,৩৪৩

উল্লেখ্য, নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে ঢাকায় গড় ভোটের হার ছিল প্রায় ৪৩ শতাংশ। এখন পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাজধানী জুড়ে ফলাফল পরবর্তী শান্তি বিরাজ করছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.