× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যমুনার সামনে নিহতের খবর গুজব: প্রধান উপদেষ্টার প্রেস উইং

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫০ পিএম । আপডেটঃ ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩৮ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নিহতের খবরটি নাকচ করেছে প্রেস উইং। ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে আন্দোলনকারীদের ওপর পুলিশের অভিযানে তিন জন নিহতের খবরটিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই দাবিটি নাকচ করে দিয়ে প্রেস উইংয়ের ফ্যাক্ট চেক পেজে জানানো হয়েছে, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ বলপ্রয়োগ করলেও নিহতের কোনো ঘটনা ঘটেনি।

প্রেস উইং জানায়, শুক্রবার দুপুর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ-ঘনিষ্ঠ কিছু অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়—পুলিশের গুলিতে যমুনার সামনে তিন আন্দোলনকারী নিহত হয়েছেন এবং আরও অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে প্রেস উইংয়ের অনুসন্ধানে দেখা গেছে, নির্ভরযোগ্য কোনো গণমাধ্যম বা সূত্র এমন খবরের সত্যতা নিশ্চিত করেনি। মূলত জনমনে বিভ্রান্তি ছড়াতেই এই অপপ্রচার চালানো হয়েছে।

নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আজ সকাল থেকেই সরকারি কর্মচারীদের একটি অংশ যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। দুপুরের দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারীদের সাথে কথা বলেন এবং ভিভিআইপি এলাকা ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তবে আন্দোলনকারীরা সরে না যাওয়ায় বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

পুলিশি অ্যাকশনে আন্দোলনকারীরা পিছু হটে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে গিয়ে পুনরায় অবস্থানের চেষ্টা করেন। বেলা সোয়া ১টার দিকে সেখানেও পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিক্ষোভকারীরা শাহবাগ ও বাংলামোটরের দিকে বিভক্ত হয়ে সরে যান। অভিযানে বলপ্রয়োগের ঘটনা ঘটলেও গুলিবর্ষণ বা প্রাণহানির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.