× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিইসির বিরুদ্ধে হাইকোর্টের আদালত অবমাননার রুল

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৫ জানুয়ারি ২০২৬, ১৪:৪৬ পিএম । আপডেটঃ ২৬ জানুয়ারি ২০২৬, ০০:২০ এএম

আদালতের আদেশ অমান্য করার অভিযোগে উচ্চ আদালতের রুলের মুখে পড়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

আদালতের আদেশ অমান্য করার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। আদালতের নির্দেশনা কেন পালন করা হয়নি এবং এ জন্য কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না—তা জানতে চাওয়া হয়েছে এই রুলে। আগামী চার সপ্তাহের মধ্যে সিইসিকে উক্ত রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার (২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। শুনানি শেষে আদালত সিইসির বিরুদ্ধে এই রুল জারির সিদ্ধান্ত নেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ‘কৃষক শ্রমিক জনতা পার্টি’ নামে একটি রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন নিষ্পত্তি করতে ২০২৫ সালের ২৭ আগস্ট হাইকোর্ট প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দিয়েছিলেন। সিইসি নির্ধারিত সময়ের মধ্যে সেই আদেশ বাস্তবায়ন না করায় তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার এই আবেদনটি দায়ের করা হয়।

আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, “উচ্চ আদালত একটি রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত আবেদন নিষ্পত্তির সুনির্দিষ্ট নির্দেশনা দিলেও সিইসি তা পালন করেননি। এটি সরাসরি আদালতের আদেশের অবমাননা। তাই আমরা আইনি প্রতিকার চেয়ে আবেদন করেছি এবং আদালত সিইসির ব্যাখ্যা তলব করে রুল জারি করেছেন।”

উল্লেখ্য, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই রুলের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.