× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচন ঘিরে টানা ৪ দিনের ছুটির ঘোষণা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২২ জানুয়ারি ২০২৬, ২০:০৬ পিএম । আপডেটঃ ২৩ জানুয়ারি ২০২৬, ১৫:৩৮ পিএম

তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক। ছবি: পিআইডি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি অনুমোদনের ফলে ১২ ফেব্রুয়ারির ভোটের দিন এবং পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই দীর্ঘ অবকাশ তৈরি হয়েছে। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচনের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি আগে থেকেই নির্ধারিত সাধারণ ছুটি। আজ নতুন করে ভোটের আগের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারিকেও সাধারণ ছুটির আওতাভুক্ত করা হয়েছে। এর পরপরই ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ নাগরিকরা টানা চার দিন ছুটির সুযোগ পাচ্ছেন। ভোটাররা যাতে নির্বিঘ্নে নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচনকালীন এই ছুটির মধ্যে শিল্পাঞ্চলের শ্রমিকদের স্বার্থও বিবেচনা করা হয়েছে। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, শিল্প এলাকায় কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে শিল্প খাতের কর্মীরা সাপ্তাহিক ছুটিসহ টানা তিন দিন (১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি) ছুটি ভোগ করতে পারবেন।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, জনগণের অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতেই সরকার ছুটির এই সমন্বয় করেছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.