× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্মাণে লোহার শক্তি: দুই যুগ পূর্তিতে ক্যাম্পেইনে আকিজ সিমেন্ট

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৪ ডিসেম্বর ২০২৫, ১৯:০৮ পিএম । আপডেটঃ ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯:০৮ পিএম

আকিজ সিমেন্টের দুই যুগ পূর্তি ও নতুন ক্যাম্পেইন 'সিমেন্টে লোহার শক্তি'-এর নানা আয়োজনে আকিজ রিসোর্সের ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও শেখ জসিম উদ্দিন (মাঝে) এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবিটি বুধবার রেডিসন ব্লু থেকে তোলা।

দেশের নির্মাণশিল্পে দুই যুগ (২৪ বছর) পূর্ণ করলো অন্যতম শীর্ষ  ব্র্যান্ড আকিজ সিমেন্ট। এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন উপলক্ষে বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের নতুন ক্যাম্পেইন—'সিমেন্টে লোহার শক্তি'—উদ্বোধন করেছে। একই অনুষ্ঠানে আকিজ সিমেন্টের সিইও মোহাম্মদ মশিউর রহমান ২০৩০ সালের মধ্যে বর্তমানের তুলনায় চারগুণ উৎপাদন বৃদ্ধির উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা ঘোষণা করেন।

নতুন ক্যাম্পেইনের উদ্বোধন

দুই যুগের এই সাফল্য উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হোসাইন এবং ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন যৌথভাবে নতুন ক্যাম্পেইনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আকিজ রিসোর্স এর চেয়ারম্যান ফারিয়া হোসাইন বলেন, "দুই যুগের এই যাত্রা আমাদের জন্য গর্বের এবং অনুপ্রেরণার। গ্রাহকের বিশ্বাস ও আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আকিজ সিমেন্ট সবসময় মানসম্মত পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। 'সিমেন্টে লোহার শক্তি' ক্যাম্পেইনের মাধ্যমে আমরা পণ্যের মান, স্থায়িত্ব ও প্রযুক্তিগত উৎকর্ষতা নতুনভাবে উপস্থাপন করতে চাই। ভবিষ্যতেও দেশের অবকাঠামো উন্নয়নে আকিজ সিমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

আকিজ রিসোর্সের ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও শেখ জসিম উদ্দিন এই দীর্ঘ পথচলায় ভোক্তা, পরিবেশক ও প্রকৌশলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আকিজ সিমেন্টের এই সাফল্যই আকিজ রিসোর্সকে বিশ্বাস যুগিয়েছে। ২০০০ সালে ২,০০০ কর্মী নিয়ে শুরু হওয়া ব্যবসাটি আজ প্রায় ১০,০০০ কর্মীর বৃহৎ পরিবারে পরিণত হয়েছে। এই বৃদ্ধি সিমেন্টের 'লোহার শক্তি' প্রমাণ করে।” তিনি আরও বলেন, গ্রাহক ও ডিলারদের লাভ নিশ্চিত করার মাধ্যমেই কোম্পানি টিকে থাকবে।

২০৩০ সালের ভিশন ও স্ল্যাগ-বেসড সিমেন্টের বিশেষত্ব

আকিজ সিমেন্টের সিইও মোহাম্মদ মশিউর রহমান জানান, ২০০২ সালের নভেম্বরে আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজ উদ্দিনের হাত ধরে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। ২৩ বছর সফলভাবে পার করে তারা এখন ২৪তম বছরে পা দিয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে সিইও মশিউর রহমান বলেন, বর্তমানে বছরে প্রতি চারজন মানুষের মধ্যে একজনকে সিমেন্ট সরবরাহ করে আকিজ সিমেন্ট। তবে ২০৩০ সালের মধ্যে প্রতি চারজনের জন্যই সিমেন্ট সরবরাহ করার ব্যাপক কর্মপরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের মাথাপিছু সিমেন্ট ব্যবহারের গড় মাত্র ২২৫ কেজি, যা বৈশ্বিক গড়ের (প্রায় ৬০০ কেজি) তুলনায় বেশ কম। তবে সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে বিভিন্ন মহাসড়ক ও আঞ্চলিক সড়ক কংক্রীটে তৈরির উদ্যোগ নেওয়ায় সিমেন্টের ব্যবহার ভবিষ্যতে আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আকিজ সিমেন্টের বিশেষত্বের কথা তুলে ধরে সিইও বলেন, বাংলাদেশে দ্বিতীয় কোনো কোম্পানি স্ল্যাগ-বেসড সিমেন্ট তৈরি করে না। এই সিমেন্ট নির্মাণের সময় রডের চারপাশে 'ক্যালসিয়াম সিলিকান হাইড্রেট' নামক জেল তৈরি করে, যা রডকে মরিচার হাত থেকে সুরক্ষিত রেখে কাঠামোকে দীর্ঘস্থায়ী ও মজবুত করে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন, ডেপুটি সিওও সোহানুর রহমান সোহান এবং বিল্ডিং ম্যাটেরিয়ালসের সিএফও মোস্তাক আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.