× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন: মোট ছুটি ২৮, সাপ্তাহিক ছুটিতে কাটছে ৯ দিন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৬ নভেম্বর ২০২৫, ২৩:৪৩ পিএম । আপডেটঃ ০৬ নভেম্বর ২০২৫, ২৩:৪৫ পিএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

আগামী (২০২৬) সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৮ দিন ছুটি থাকবে।

তবে, এই ২৮ দিনের মধ্যে ৯ দিনই পড়েছে সাপ্তাহিক ছুটির (শুক্রবার ও শনিবার) সঙ্গে। ফলে কার্যত কর্মদিবসে সরকারি ছুটি থাকছে ১৯ দিন।

  • মোট ছুটি: ২৮ দিন (সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে)।
  • সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলেছে: ৯ দিন (শুক্রবার ও শনিবার)।
  • কার্যত কর্মদিবসে ছুটি: ১৯ দিন।


আজ বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই ছুটির তালিকা অনুমোদন হয়।

বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের কাছে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.