× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৪১ হাজার শিক্ষক নিয়োগ, ফল প্রকাশিত হবে মঙ্গলবার

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৮ আগস্ট ২০২৫, ২০:৫৬ পিএম । আপডেটঃ ১৯ আগস্ট ২০২৫, ০০:১৫ এএম

ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশপর্যায়ে শিক্ষক নিয়োগের সুপারিশ তৈরির কাজ শেষ হয়েছে। চূড়ান্ত সুপারিশ করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রায় ৪১ হাজার শিক্ষক নিয়োগ পাবেন এই ধাপে। তবে এরপরও ফাঁকা থাকবে প্রায় ৬০ হাজার পদ। 

সোমবার (১৮ আগস্ট ) সন্ধ্যায় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার ফল অনুমোদন দেন। 

বিজ্ঞপ্তির ফল প্রকাশ করার এখতিয়ার রয়েছে এনটিআরসিএ’র। তবে পুলিশ ভেরিফিকেশন চালু রেখে ফল প্রকাশের জন্য মন্ত্রণালয়ের অনুমতি নেয়া হয়েছে। গত রোববার ও সোমবার দু’দফা বৈঠক অনুষ্ঠিত হয়। রোববারই অনুমোদন দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো. মজিবর রহমান। শিক্ষা উপদেষ্টার অনুমোদনের বিষয়টি মন্ত্রণালয়ের তরফে নিশ্চিত করা হয়। 

উল্লেখ্য, গত ১৬ই জুন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে মোট শূন্যপদ ছিল এক লাখ ৮২২টি। এর মধ্যে স্কুল ও কলেজে ৪৬ হাজার ২১১টি, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার ১১০টি পদ ফাঁকা ছিল। ৫৭ হাজার ৮৪০ জন প্রার্থী আবেদন করেছেন। প্রত্যেক প্রার্থী সর্বোচ্চ ৪০টি প্রতিষ্ঠানে পছন্দ দিতে পেরেছেন। তবে শূন্যপদ লক্ষাধিক হলেও আবেদনকারীর সংখ্যা ৬০ হাজারেরও কম হওয়ায় প্রায় অর্ধেক পদ এবারও ফাঁকা থেকে যাবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.