× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুন অর্থমন্ত্রীকে এবিবির অভিনন্দন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৭ জানুয়ারি ২০২৪, ০৭:১০ এএম । আপডেটঃ ১৭ জানুয়ারি ২০২৪, ০৭:১১ এএম

নতুন অর্থমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছে এবিবি

নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের (এবিবি) একটি প্রতিনিধি দল। এ দলের নেতৃত্বে ছিলেন সংস্থাটির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন।

বুধবার (১৭ জানুয়ারি) এ সাক্ষাতে এবিবির নেতারা অর্থমন্ত্রীকে অভিনন্দন জানানোর পাশাপাশি তার সঙ্গে দেশের আর্থিক ও ব্যাংকিং খাতের নানা বিষয়ে আলোচনা করেন।

সভায় ছিলেন এবিবির ভাইস চেয়ারম্যান ও সিটি ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মাসরুর আরেফিন, এবিবির ভাইস চেয়ারম্যান ও ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও আবুল কাশেম মো. শিরিন।

এছাড়াও এবিবির সেক্রেটারি জেনারেল ও প্রাইম ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও হাসান ও রশীদ এবং এবিবির ট্রেজারারও মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের এমডি অ্যান্ড সিইও আহসান-উজ জামান সভায় উপস্থিত ছিলেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.