× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৫৮ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

১৬ জানুয়ারি ২০২৪, ২১:৫৮ পিএম । আপডেটঃ ১৬ জানুয়ারি ২০২৪, ২৩:৩২ পিএম

গ্রেপ্তারকৃত রোহিঙ্গা মাদক কারবারি। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় অভিযান পরিচালনা করে অর্ধ লক্ষাধিক ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে উখিয়া উপজেলার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৮/ই-এ ব্লকে এ অভিযান পরিচালনা করে ওই মাদক কারবারিকে গ্রেফতার করে র‍্যাব। ।র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার মাদক কারবারি ওই ব্লকের মৃত লালুর ছেলে আবদুল আমিন (৩০)।

গ্রেপ্তারের পর আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে পালংখালীর বালুখালী রোহিঙ্গা ক্যাম্প নম্বর-৮/ই-এ কতিপয় ইয়াবা কারবারি ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা কৌশলে পালানোর চেষ্টাকালে এক মাদক কারবারিকে আটক করে র‍্যাব। এসময় অপর এক মাদক কারবারি কৌশলে দ্রুত পালিয়ে যায়। পরে গ্রেফতার মাদক কারবারির বসতঘর তল্লাশি করে ৫৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদক ও গ্রেফতার এবং পলাতক মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.