× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি’র বৈঠক জাতীয় ঐক্যের আহবান

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৭ নভেম্বর ২০২৪, ১০:২৪ এএম । আপডেটঃ ২৭ নভেম্বর ২০২৪, ১২:৪০ পিএম

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল বুধবার সন্ধ্যা ৬টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান। এক ঘণ্টার বেশি চলা বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, এখন বিভাজনের সময় না। সব দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গড়ে তোলার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া চলমান বিশৃঙ্খলা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা বলেছি। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। 

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহবান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া বিএনপির জাতীয় ঐক্যের আহবানের বিষয়ে একমত পোষন করেছেন তিনি। 

বৈঠকে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.