× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চার দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৬ জানুয়ারি ২০২৪, ০৪:৫৭ এএম । আপডেটঃ ১৬ জানুয়ারি ২০২৪, ০৫:২১ এএম

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন

চারদিনের সফরে নিজ এলাকা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ সাহাবুদ্দিন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ২ টা ৯ মিনিটে বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে ঈশ্বরদী এয়ারপোর্টে অবতরণ করেন তিনি।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুবীর কুমার দাস এ তথ্য নিশ্চিত করেন।

সুবীর কুমার দাস বলেন, হেলিকপ্টার থেকে নামার পর মহামান্য রাষ্ট্রপতি সড়ক পথে পাবনা সার্কিট হাউজের দিকে রওনা দিয়েছেন। সার্কিট হাউজে উপস্থিত হওয়ার পর তাকে গার্ড অব অনার প্রদান করা হবে।

চারদিনের এই সফরে রাষ্ট্রপতি পাবনার স্থানীয় বিভিন্ন কর্মসূচীতে অংশ নেবেন। রাষ্ট্রপতি কার্যালয়ের প্রটোকল অফিসার মুহম্মদ মামুনুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, রোববার রাষ্ট্রপ্রতি মোহাম্মদ সাহাবুদ্দিনের আসবার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সেদিনের যাত্রা স্থগিত করা হয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.